বরিশাল নগরীর আলেকান্দা কালু শাহ সড়ক জামে মসজিদের পেশ ইমাম ও বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা মনিরুজ্জামান নূরানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা মনিরুজ্জামান নূরানী ছিলেন একজন পরহেজগার, ধর্মপ্রাণ ও নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের খেদমত এবং সমাজে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বরিশালবাসী একজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বকে হারাল।
মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।
