এইমাত্র
বরিশাল সদর

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে বিসিসির ২৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা

ফ্যামিলি কার্ডের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত সভায় কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, নির্ভুল তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মো. হুমায়ুন কবির, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক বাবুল শিকদার, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. শাহরিয়া আলম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুর রহমান, সমাজসেবক মো. রুহুল আমিন বাবু, মো. জহিরুল ইসলাম মিলনসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা।

সভায় বক্তারা বলেন, নির্ভুল তথ্য সংগ্রহ ছাড়া সঠিক উপকারভোগী নির্বাচন সম্ভব নয়। প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার যাতে এ সুবিধা পায়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সবার সম্মিলিত সহযোগিতায় ফ্যামিলি কার্ড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হবে এবং ওয়ার্ডের প্রকৃত উপকারভোগীরা এর সুফল পাবেন বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।