এইমাত্র
বরিশাল সদর

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে সাগরদী মাদ্রাসার ফুলেল শুভেচ্ছা

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

রোববার (২২ নভেম্বর) এ উপলক্ষে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষকরা জিয়াউদ্দিন সিকদার জিয়ার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং বরিশালের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।