এইমাত্র
বরিশাল সদর

দপদপিয়া টোল প্লাজায় ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মেট্রো ডিবির একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন রূপাতলী দপদপিয়া টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সুজন সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সুজন সরকার বরগুনা সদর থানাধীন গরিচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিরঞ্জন সরকারের ছেলে।

বিএমপি পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।