এইমাত্র
হিজলা

হিজলায় জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন নুরুল আমিন

বরিশালের হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর দ্বি-বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমির ড. এস.এম মাহফুজুর রহমান ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু সালেহ।

সম্মেলনে উপজেলার তিনটি ইউনিয়নের রোকনদের ভোটের মাধ্যমে আমির নির্বাচন করা হয়। বড়জালিয়া ইউনিয়নে মাওলানা হাবিব উল্লাহ এবং গুয়াবাড়িয়া ইউনিয়নে মো. ইমরুল হাসান শিপু মৃধা পুনরায় আমির হিসেবে শপথ গ্রহণ করেন। হরিনাথপুর ইউনিয়নে রোকনদের প্রত্যক্ষ ভোটে মহিষখোলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ আমির নির্বাচিত হন। উপজেলা ও ইউনিয়নগুলোর মজলিশে শূরা গঠনের লক্ষ্যে রোকনদের ভোট নেওয়া হলেও ফলাফল ঘোষণা করা হয়নি। নবনির্বাচিত আমির অধ্যাপক নুরুল আমিনের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সম্মেলন শেষ হয়।