মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল সদর

ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার নতুন কর্মপরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নবমনোনীত দায়িত্বশীলদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বরিশাল নগরীর চাঁদমারী মাদ্রাসা রোডের মুজাহিদ কমপ্লেক্সের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মো. জামিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মো. হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শরিফ মো. আবুল কালাম আজাদ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা মো. আরমান হোসেন রিয়াদ।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম।

সভাপতির বক্তব্য শেষে ২০২৭-২৮ সেশনের জন্য ২৫ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কর্মপরিষদ ঘোষণা করেন সভাপতি মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন মাওলানা মুহাম্মদ আশরাফুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইব্রাহিম এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন— দফতর সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এম এম সাইফুল্লাহ আল মুনির, দাওয়াহ সম্পাদক এইচ এম শহিদুল্লাহ কায়সার, প্রচার সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান খোকন, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ কামেল হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ আবিদ হাসান, যুব উন্নয়ন সম্পাদক তানজিমুন ইসলাম রিশাদ, কর্মসংস্থান সম্পাদক মুহাম্মদ রাকিব ফয়সাল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ সোহাগ হোসেন, আইন ও মানবাধিকার সম্পাদক এ কে এম সায়েম, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম মাছুম বিল্লাহ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম খান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মদ নাঈম।

উপ-সম্পাদক হয়েছেন মুহাম্মদ মাহবুব সিকদার, মুহাম্মদ ইব্রাহিম ফয়সাল, এইচ এম শামীম হাসান ও মুহাম্মদ ফোরকান মাহমুদ।

নবগঠিত কর্মপরিষদের দায়িত্বশীলদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।