বরিশাল নগরীর নথুল্লাবাদে যাত্রা শুরু করেছে অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’। ‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’ স্লোগান নিয়ে সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়াকুব আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ভোজনরসিকদের জন্য বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। আধুনিক ও মনোরম পরিবেশে দেশি-বিদেশি নানা পদের খাবার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।
এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিএইচএস নিউজকে জানান, বরিশালের ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদ ও ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা তুলে ধরতেই ‘শাহী ভোজন’-এর যাত্রা শুরু করা হয়েছে। গ্রাহকদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে রেস্তোরাঁটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও ভোজনপ্রেমীদের জন্যও এটি নতুন একটি খাবারের ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
