পিরোজপুর সদর উপজেলার পুখরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ মো. রুমান খান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুখরিয়া গ্রাম থেকে রুমান খানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
