রবিবার, আগস্ট ১৬, ২০২৬
No menu items!
spot_img

ছাত্রদল নেতার ‘ইয়াবা সেবনের’ ভিডিও ভাইরাল

বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানের ‘ইয়াবা সেবনের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে আছেন এক যুবক। তার হাতে ছোট একটি বস্তু ও পাতলা নলসদৃশ একটি উপকরণ। ভিডিওর একপর্যায়ে তাকে ধোঁয়া টানতে দেখা যায়। পরে তাকে সিগারেটজাতীয় কিছু ধূমপান করতেও দেখা যায়।

ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, ভিডিওতে থাকা ব্যক্তি রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খান এবং তিনি ইয়াবা সেবন করছেন। তবে ভিডিওতে প্রদর্শিত বস্তুটি কী এবং ওই ব্যক্তি আসলে কোনো মাদক সেবন করছেন কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে থাকা মোবাইল স্ক্রিনের তথ্য অনুযায়ী, ভিডিওটি গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে ধারণ করা হয়েছে বলে দেখা যায়। তবে ভিডিওটি এতদিন পর কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, রাজনৈতিক সংগঠনের স্থানীয় পর্যায়ের একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ বলেন, রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে মাদক সেবনের একটি ভিডিও পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular