বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
পাঁচ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা কমিটিতে সভাপতি হয়েছেন মো. হাবীবুল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ খান রনি।
দুই সদস্যবিশিষ্ট উত্তর জেলা কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়সার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেছেন; বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর নগরীতে আনন্দ মিছিল করেছে যুবদল। এ সময় আতশবাজি ফোটানো হয়।
