দীর্ঘ ৯ বছর পর বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় যুবদলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগ। ২০১৮ সালে কমিটি ভেঙে দেওয়ার পর থেকে জেলা যুবদল আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর বরগুনা শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।
