ভোলা: ভোলার সমাজসেবামূলক অলাভজনক প্রতিষ্ঠান নিজাম-হাসিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ দুই শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের ডিজিএম মাজহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওবায়দুর রহমান এবং আমির হামজা নামের এই দুই শিক্ষার্থীকে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে “এমএলওপি” ও “রিফ্রাকশনিস্ট” কোর্সে ভর্তি করানো হয়েছে। এই কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের সকল খরচ নিজাম-হাসিনা ফাউন্ডেশন বহন করবে।
নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে ইতিপূর্বে ১০ জন শিক্ষার্থীকে মেডিকেলে পড়ার জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, নিজাম-হাসিনা ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম, চক্ষু হাসপাতাল, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
