এইমাত্র
ভোলা

শশীভূষণে ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালাম গ্রেপ্তার

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার এএসআই খলিল হাসান ও এএসআই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল মৃধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবু কালামের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবু কালাম চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন রাঢ়ীর ছেলে।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু কালামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।