এইমাত্র
পটুয়াখালী

পটুয়াখালীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের ঝাউতলায় জেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট মো. নাজমুল আহসানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবু সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি, জেলা নায়েবে আমির মো. মোশারেফ হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক নেতা ও জামায়াতের ঘোষিত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিদ।

সমাবেশ শেষে সেখান থেকে শহরে এক মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে সমাপ্ত হয়। সেখানে সমাপনী বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম আল কায়ছারি।

সমাবেশে বক্তারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং জামায়াতের আমির ডা. মো. শফিকুল ইসলামের জাতীয় ঐক্যের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানান।