এইমাত্র
বরিশাল সদর

নাশকতা প্রতিরোধে বরিশাল নগরীর ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে মোটরসাইকেল মহড়া

বরিশাল নগরীর ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের নির্দেশনায় শনিবার (২৮ নভেম্বর) এ মহড়া অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।

মহড়ায় নেতৃত্ব দেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. ইউসুফ হোসেন গাজী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. সমির হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মহড়ায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা নগরীর সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেন এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।