মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরগুনা

বেতাগীতে আ. লীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়কের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিএইচএস নিউজকে জানান, তাঁর বিরুদ্ধে বেতাগী থানায় দুটি মামলা রয়েছে।