মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরিশাল সদর

বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন নতুন এ আংশিক কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।