ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (বরকত)। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় মোল্লাহাট বাজার থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
সমর্থকরা জানিয়েছেন, গোলাম কিবরিয়া বরকত একজন সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও মানবিক গুণাবলিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। শান্তিপূর্ণ সমাজ গঠন, সাধারণ মানুষের পাশে থাকা এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় রয়েছে তাঁর।
গোলাম কিবরিয়া (বরকত) শুক্তাগড় ইউনিয়নের সাকরাইল গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মাওলানা ফজলুর রহমান কেওতা গিঘড়া সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি কেওতা গিঘড়া সিনিয়র (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন এলাকার হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুক্তাগড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় গোলাম কিবরিয়া বরকতকে ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
