এইমাত্র
বরিশাল জেলা

বরিশালে লাইসেন্স ছাড়া ব্যবসা, জরিমানা ৫ হাজার টাকা

বরিশাল নগরীতে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি পৃথক মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় যেসব ব্যবসায়ী এখনো তাঁদের ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাঁদের দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন অমান্য না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।