এইমাত্র
পটুয়াখালী

দুমকিতে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

পটুয়াখালীর দুমকিতে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডে পাহলান বাড়ির ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। তল্লাশিতে শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাওন হাওলাদার (২৩) উপজেলার কার্তিকপাশা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সুমন জমাদ্দার (২৮) আঠারগাছিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বিএইচএস নিউজকে জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৭, তারিখ ২৪ নভেম্বর ২০২৬। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।