পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন নাসরিন নাহার বেগম (১৮) নামের এক গৃহবধূ। কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (৯ আগস্ট) শ্বশুরবাড়ি থেকে এইচএসএ (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষা কেন্দ্রে যান নাসরিন নাহার। কিন্তু এরপর থেকে তার সন্ধান মিলছে না। এ ঘটনায় পরিবার থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
সূত্র আরও জানায়, ২০২৫ সালের ২ মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমিনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তিনি উপজেলার আমান উল্লাহ কলেজে অধ্যয়নরত।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।