এইমাত্র
বরিশাল সদর

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪ পদে চাকরি

বরিশাল বিভাগের স্থায়ী বাসিন্দাদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। চারটি পদে মোট ১১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল বরিশাল।

পদগুলো হলো—অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জন, অফিস সহায়ক ৩ জন, নিরাপত্তা প্রহরী ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী ২ জন। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর স্থায়ী ঠিকানা অবশ্যই বরিশাল বিভাগের হতে হবে।

অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করতে হবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের টেলিটক পোর্টাল divcombsl.teletalk.com.bd-তে। পদসংখ্যা ও যোগ্যতার বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

প্রার্থীর বয়স ২৫ নভেম্বর পর্যন্ত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি ও ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার ফি দিতে হবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। প্রথম পদের জন্য ফি ১১২ টাকা এবং দ্বিতীয় থেকে চতুর্থ পদের জন্য ৫৬ টাকা। এই ফি অফেরতযোগ্য; নির্ধারিত ৭২ ঘণ্টার মধ্যে ফি পাঠাতে হবে।