এইমাত্র
পটুয়াখালী

পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তোফাজ্জেল হোসাইনের পদত্যাগ

পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তোফাজ্জেল হোসাইন। শুক্রবার (২৭ নভেম্বর) এক লিখিত বিবৃতিতে তিনি পদত্যাগের বিষয়টি জানান।

বিবৃতিতে তোফাজ্জেল হোসাইন জানান, শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত বাস্তবতা ও কর্মব্যস্ততার কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই দিন থেকে পদত্যাগ কার্যকর করতে সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্য ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার কার্যক্রমের সূচনালগ্ন থেকেই সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।

জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন হিসেবে জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে।