এইমাত্র
ঝালকাঠি

আমির হোসেন আমুর পিএস শাহিন মিরপুরে গ্রেফতার

রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান শাহিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বিএইচএস নিউজকে জানান, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে।

শাহিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নলছিটি উপজেলার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।