এইমাত্র
গৌরনদী

গৌরনদীতে ১২৬০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

বরিশালের গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার ২৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র কর, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ হোসেন, মিঠুন বণিক, আবুল কালাম ও নুপুর মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা।

পরে কর্মসূচির আওতায় উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১ হাজার ২৬০ জন কৃষকের মাঝে খেসারি, মুগ, সয়াবিন ও সূর্যমুখীর বীজ এবং সার বিতরণ করা হয়।